দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একদিনে নিখোঁজ হওয়া পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো রাব্বানী, রাসেল এবং তোফায়েল।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ থাকা পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা পরিবারের জিম্মায় রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিনে পৃথক সময়ে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এলাকা থেকে মোট পাঁচ শিক্ষার্থী নিখোঁজ হয়। তাদের মধ্যে কেউ মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি, আবার কেউ আগে থেকেও একাধিকবার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে পাঁচগাঁও ইকরা মডেল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী রাব্বানী, তোফায়েল ও রাসেল একসঙ্গে নিখোঁজ হয় গত ৭ জুন। এর আগে মাদ্রাসা ও পারিবারিক সূত্রে তাদের বিষয়ে একাধিকবার খোঁজখবর ও জিডি করার তথ্যও পাওয়া গেছে।
এছাড়া একই সময়ে আরও দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়। পরে পুলিশের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, বাকি নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জে আই